মঙ্গলবার, ৭ মে, ২০১৩

মন্টু মিয়া

একবার মন্টু মিয়া লঞ্চে করে বরিশাল
যাওয়ার পথে লঞ্চ ডুবে যেতে লাগল। লঞ্চের
ডুবে যাওয়া দেখে সবাই বাঁচাও বাঁচাও
বলে চিত্কার শুরু করল। চিত্কার
করা দেখে লঞ্চের এক বিদেশি যাত্রী মন্টু
... মিয়াকে বললেন, আচ্ছা ভাই, এখান থেকে কত দূর গেলে মাটি পাওয়া যাবে?
মন্টু মিয়া: হবে হয়তো মাইল দুয়েক।
বিদেশি: মাত্র দুই মাইল! তা লোকগুলো বোকার
মতো চিত্কার করছে কেন? দুই মাইল
তো অনায়াসে সাঁতার কেটে যাওয়া যায়।
তারা সাঁতার জানে না? এ কথা বলেই ওই বিদেশি নদীতে দিলেন এক
লাফ। লাফ দিয়েই মন্টু মিয়াকে বললেন,
‘আচ্ছা বলুন তো, এবার কোন দিকে দুই মাইল
গেলে মাটি পাওয়া যাবে?’ মন্টু মিয়া উদাস
হয়ে জানাল, ‘ঠিক নিচের দিকে চলে যান।’


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন