মঙ্গলবার, ৭ মে, ২০১৩

আবুল হোসেন সাহেব ও নাপিত

আবুল হোসেন সাহেব হোস্টেলের
সরকারী নাপিতের কাছে চুল
কাটাতে গেছেন, তো নাপিত
তাকে জিজ্ঞেস করলো-
“স্যার,পদ্মা সেতু নিয়ে কি হল!
... আপনাকে সবাই দোষ দিচ্ছে।“ আবুল সাহেব রেগে বললেন “তুই
ব্যাটা নাপিত! চুল কাটার সময়
এতো কথা কেন বলিস?”
নাপিত জবাব দিল “ সরি স্যার।
আমি তো এমনি ই জিজ্ঞেস করি।“
পরেরদিন সুরঞ্জিত সাহেব এসেছেন চুল কাটাতে নাপিত তাকে জিজ্ঞেস
করলো “স্যার রেলে কিরকম
কেলেঙ্কারি হয়ে গেলো।“
সুরঞ্জিত সাহেবও রেগে গেলেন
“এতো কিছু জানার কি দরকার
তোর??” নাপিত বলল“সরি স্যার। এমনিই মুখ ফসকে বের হয়ে গেছে”
পরেরদিন ডিবি পুলিশ
এসে নাপিতকে ধরে নিয়ে গেলো।
তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো
ডিবিঃ “তুমি কি বিরোধী দলের
এজেন্ট?” নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তুমি কি ভারতের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “পাকিস্তানের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তাহলে তুমি মন্ত্রী সাহেব দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব
নিয়ে কেন জিজ্ঞেস করেছ??”
নাপিতঃ কারণ স্যার পদ্মা সেতুর
দুর্নীতি রেল কেলেঙ্কারি এসব
নিয়ে কথা বললে মন্ত্রী সাহেবদের
চুল খাঁড়া হয়ে যায়। আর আমারও চুল কাটতে সুবিধা হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন